Main Menu

শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার (১ জুন)। ছুটি চলবে বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ।

তিনি বলেন, গ্রীষ্মকালীন ছুটি বুধবার (১ জুন) থেকে বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

Share





Related News

Comments are Closed