হবিগঞ্জে বিদ্যুৎ প্লান্টে অগ্নিকান্ড ২টি ট্রান্সফরমার বিকল
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ২টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় শেষ পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ৬টি ইউনিট ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি। তিনি জানান ঘটনার খবর পেয়ে ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ ট্যাংকার থেকে তৈলের লিকেজ হয়ে ট্রান্সমিটারে আগুনের সূত্রপাত হয়।
এ ব্যাপারে ওই বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান সাংবাদিকদের জানান তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কিভাবে লাগল বলা যাবে।।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed