ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: টাকার বিপরীতে ডলারের মান আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, সোমবার (৩০ মে) থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হারটি কার্যকর হবে।
একই সঙ্গে আমদানি ও রফতানি বিল সমন্বয়ে বিসি হার দর ৮৯ টাকা ১৫ পয়সা করা হয়েছে।
দেশের ডলারর সংকট মোকাবেলা করতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। এ মাসেই এ নিয়ে চার বার টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চলতি মাসের ৯ তারিখে প্রথম দফায় ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা ৪৫ পয়সা থেকে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।
গেল ২৩ মে তৃতীয় দফায় টাকার মান ৪০ পয়সা কমিয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা করা হয়।
এমন পরিস্থিতিতে সংকট মোকাবেলায় বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ফজলে কবির টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সে বৈঠকে ব্যাংকগুলো একই দরে ডলার কেনাবেচা করতে সম্মত হয়।
Related News
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩Read More
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশRead More



Comments are Closed