Main Menu

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লার চালান জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় কয়লার চালান জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ মে) সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর কাছে থেকে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের এলসি পয়েন্ট এলাকা হতে ৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সুত্র।

অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ কাছে থেকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২ হাজার কেজি,ভারতীয় কয়লা আটক করে। যার মূল্য ২৬ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed