Main Menu

পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের বন্যাদূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিকেলে চৌরঙ্গী ঘাট, রাতারগুল ও গোয়াইনঘাট এলাকার প্রায় তিন শতাধিক অসহায় ও বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, যুগ্ম সম্পাদক হরিপদ দে, সাংগঠনিক সম্পাদক আহমদ জিননুন দারা, সদস্য তোফায়েল আহমেদ লিমন, ফরহাদ কোরেশী, তৌহিদ লতিফ শাকের, আশফাক রাজা চৌধুরী কামরান, ডা: নাজিমউদ্দিন অপু প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed