Main Menu

দেশে আরো ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে।

এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) করোনাভাইরাস শনাক্ত হয় ২৮ জনের দেহে।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরও ২২১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ।

এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত শনিবার (২১ মে) করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর সোমবার (২৩ মে) দুজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed