Main Menu

করাঙ্গী নদী খনন কাজ নিয়ে এলাকাবাসীর যতো অভিযোগ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী খনন কাজ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসী অনিয়ম, কারচুপি ও ক্ষতিপূরণ দাবি করে উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ অভিযোগের কপি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অনুলিপি প্রেরণ করেছেন স্হানীয় গোহারুয়া গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসী।

অভিযোগে বলা হয়েছে করাঙ্গী নদী খনন কাজের নিযুক্ত ঠিকাদার আব্দুল কাইয়ুম দায়সারা ভাবে খনন কাজ করেছেন। বাহুবল অংশের রাবার ড্রাম থেকে মমরের চক পর্যন্ত খনন কাজ করার জন্য ওই গ্রামবাসীদের ফলানো বোরো ধানের তোড় আসা ফসল ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে হাজার মন ধানের ক্ষতি সাধন করেছেন এবং তাদের জমিতে নদী থেকে উত্তোলিত মাটি এলোমেলো ভাবে রেখেই কাজ শেষ করে চলে গেছেন। তারা দাবি করেন অনেক স্হানে খনন কাজ সঠিকভাবে হয়নি। সঠিকভাবে কাজ না করে ঠিকাদার বিল উত্তোলনের অপচেষ্টা চালাচ্ছেন।

গ্রামবাসী খনন কাজের অনিয়ম, কারচুপি ও তাদের ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করে তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঠিকাদারকে নোটিশ করে ব্যবস্হা নেয়া হবে। সঠিক ভাবে খনন কাজ হয়নি বলে আমিও জেলা প্রশাসনকে অবগত করেছি।

Share





Related News

Comments are Closed