এমসি কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারী মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) সকালে নগরের টিলাগড় এলাকার কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্তায় স্মৃতি রানি দাস (২০) নামের ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ জানান, সকালে অন্যান্য ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।
পুলিশ জানায়, স্মৃতি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের ৩য় তলার একটি কক্ষে থাকতেন। ৪র্থ তলার ৪০৩ নম্বর একটি খালি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। গত রাতেই এ ঘটনা ঘটতে পারে।
নগরের শাহপরাণ (র.) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed