Main Menu

চবিতে ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট শুরু হচ্ছে। গতবারের মতো এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

এদিকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন, যা শেষ হবে ৩ জুলাই। আবেদন ফি জমা দিতে হবে ৫ জুলাইয়ের মধ্যে। এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১০০ টাকা প্রসেসিং ফিও যুক্ত হবে।

Manual6 Ad Code

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কয়েক শিফটে নেওয়া হবে। এজন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দুই দিন করে সময় নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুটি উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

Manual1 Ad Code

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code