জাবিতে কামালউদ্দিন হলের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রলীগের নেতৃবৃন্দ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের নবীন শিক্ষার্থীদের (৫০ ব্যাচ) শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে বরণ করে নিয়েছে হল ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
সোমবার (২৪ মে) রাত ১১ টায় হলের কমন রুমে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী ও হল ছাত্রলীগের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এ নবীনবরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় নবীন শিক্ষার্থীদের মাঝে কলম, চকলেট ও কয়েলসহ নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে হল ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে নবীন শিক্ষার্থীদের সাথে নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করে। শুভেচ্ছা বিনিময় শেষে তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃবৃন্দরা আলোচনা করে। তাদের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেয় তারা।
আ ফ ম কামালউদ্দিন হলের ৪৪ তম ব্যাচের ছাত্রলীগ নেতা মোঃ আবু ওয়ালিদ নবীন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বলেন, ‘আজ থেকে আ ফ ম কামালউদ্দিন হলে র্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগ সর্বদা প্রস্তুত।’
শিক্ষা সামগ্রী বিতরণ শেষে আ ফ ম কামালউদ্দিন হলের ৪৪ তম ব্যাচের ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম বলেন, ‘আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সদা প্রস্তুত। কামালউদ্দিন হলে র্যাগের কোনো স্থান নেই। হলে সবসময় ছাত্রবান্ধব পরিবেশ বজায় ছিল এবং তা সর্বদা বজায় থাকবে।’
এসময় হল নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরহাদ হোসাইন (৪৪ ব্যাচ), মাসুদ রানা (৪৪ ব্যাচ), রাকিবুল ইসলাম (৪৪ ব্যাচ) প্রমুখ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed