Main Menu

হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নারী ও শিশুর সহিংসতা রোধ, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশসহ বিভিন্ন বিষয়ে এক কর্মশালায় অনুষ্টিত হয়েছে।

সোমবার ২৩ মে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকলললক্সের এ্যাসিস্ট্যান্ট সার্জন ডাঃ তাসলিমা বিনতে হাসান, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী প্রমূখ।

কর্মশালায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার ৪০ জন নেতৃবৃন্দ অংশগ গ্রহন করেন।

কর্মশালায় বক্তারা এসব সংকট নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক সচেতনতার মাধ্যমে ধর্ষণ, বাল্যবিয়ে, পানিতে ডুবে মৃত্যুসহ শিশু ও নারী নির্যাতন রোধে ভুমিকা পালনের আহবান জানান।

Share





Related News

Comments are Closed