Main Menu

ডলারের বিপরীতে আরও কমল টাকার মান

বৈশাখী নিউজ ডেস্ক: ডলারের বিপরীতে আরেক দফা কমেছে টাকার মান। সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংক প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৮ টাকা নির্ধারণ করেছে।

এর আগে গত সোমবার (১৬ মে) ৮০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিল। এরপর আরও ১০ পয়সা বাড়ানো হয়।

চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করে কেন্দ্রীয় ব্যাংক। আর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে এক ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

ডলারের বিপরীতে টাকার মান কমতে থাকায় রফতানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। তবে আমদানিকারকদের খরচ বাড়বে।

রফতানি আয়ের তুলনায় আমদানি বেশি হওয়ায় ডলারের ওপর চাপ প‌ড়ে‌ছে। খোলাবাজারে ডলারের দাম ইতোমধ্যে ১০০ টাকা ছাড়িয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ সফরে টানা হয়েছে লাগাম। বিলাসী পণ্য আমদানিকে নিরুৎসাহিত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed