মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। তাৎক্ষণিক একই পথগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ঐ বাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরুণ লাল গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed