দেশে আরো ২৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় ারা দেশে নতুন করে আরও ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মে) দেশে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জনে অপরিবর্তিতই রয়েছে। টানা এক মাস পর মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২১ মে) একজনের মৃত্যু হয় দেশে।
রোববার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৭ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed