সিলেট মহানগর বিএনপির ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতির যে কোন দুর্যোগে বিএনপি সব সময় জনতার পাশে ছিল আছে এবং থাকবে। হাজার হাজার মামলা ও লাখো লাখো নেতাকর্মী আসামী হয়েও বিএনপি পালিয়ে যায়নি। সিলেটের লাখো লাখো মানুষ পানিবন্দী অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্ত মানুষ একটু সহানুভুতি পেতে পারে। দলমত নির্বিশেষে বন্যার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৩ ও ২৪নং ওয়ার্ডের বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির আহায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী, মুর্শেদ আহমদ মুকুল, নুরে আলম সিদ্দিকী খালেদ, মতিউল বারী খুর্শেদ ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, ২৪নং ওয়ার্ড বিএনপি আহবায়ক সাবুল চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ রহিম আলী রাসু, শাহীন চৌধুরী, তুহেল আহমদ, রুমেল আহমদ, বিএনপি নেতা হাজী মাহতাব হোসেন, হাজী ফারুক আহমদ, জম জম বাদশা, মিজানুর রহমান মিজান, ইমরান আলী, মোজাম্মেল হোসেন পাপ্পু, বদর উদ্দিন, কয়ছর আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জামিল আহমদ, মির্জা সম্রাট, আমিনুল ইসলাম আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সুলেমান খা, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি, ১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খসরুজ্জামান খসরু, ২৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সালাম আহমদ ও হাদী চৌধুরী প্রমূখ।
Related News
সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুডRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More



Comments are Closed