লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: চালিবন্দরে বন্যা কবলিত অসহায় ২শত পরিবারের মাঝে লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটি এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১) মে বিকাল ৪টায় নগরের চালিবন্দর এলাকায় বন্যা কবলিত পবিরারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটি সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে তারা। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ সিলেট হলিসিটির সভাপতি চন্দন সাহা, সাবেক জেলা কেবিনেট ট্রেজারার লায়ন সাজুয়ান আহমদ, সাবেক কেবিনেট লায়ন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের, সাবেক সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরুপ শ্যাম, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed