Main Menu

সিলেটের দুই উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গননা কার্যক্রম আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।

ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রম আগামী ৯ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া। পরে বায়োমেট্রিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের তথ্য তালিকাভূক্ত করা হবে। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে।

গোলাপগঞ্জ উপজেলায় ২৫ জন সুপারভাইজার ও ১৪৫ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তালিকাভূক্ত করবেন বলে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রার সাইদুর রহমান।

এছাড়া, বালাগঞ্জ উপজেলায় ৯জন সুপারভাইজার ও ৪৬ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed