সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খারইল বিলে ঝড়ের কবলে পড়ে ডু্বে যাওয়া নৌকার আরেক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিখোঁজ রেজাখ আলীর মরদেহ জালালাবাদ থানাধীন লালপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রেজাখ আলী সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
এ আগে সোমবার বিকেল ৬টার দিকে নিখোঁজ অপর ব্যক্তি আছকন্দর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আছকন্দর একই উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তী স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা আরও ছয় যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন দুইজন। তাদের মধ্যে একজনের লাশ পরদিন উদ্ধার হলেও রেজাখ আলীর কোনো সন্ধান মিলছিলো না। অবশেষে মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনই নৌকাযোগে রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed