জগন্নাথপুরে রাণীগঞ্জ ফেরি চলাচল স্বাভাবিক
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার ফেরিঘাটে কুশিয়ারা নদীতে থাকা ফেরি আবারো চালু হয়েছে। গত ২ দিন বন্ধ থাকার পর রোববার (১৫ মে) বিকেল থেকে আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ফের সুনামগঞ্জ থেকে ঢাকা অভিমুখি দুর পাল্লার যানবাহন চলাচল করছে। এতে ভুক্তভোগী যাত্রী জনতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার ফেরির দায়িত্বে থাকা লেসি আবুল কাশেম জানান, হঠাৎ করে ঢলের পানিতে নদী ভরাট হওয়ায় ফেরিঘাট তলিয়ে যায়। যে কারণে গত ২ দিন ফেরি চলাচল বন্ধ ছিল।
তবে ফেরিঘাটের গ্যাংওয়ে আরো প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচুতে উঠানো হওয়ায় আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed