সিলেটে আরো ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে সিলেটে একের পর এক অসাধু ভোজ্যতেল ব্যবসায়ীদের কাছ থেকে সয়াবিন তেল উদ্ধার করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৫ মে) দুপুরে নগরীর কালিঘাটে অভিযান চালিয়ে গুদামে মজুদ করে রাখা ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এঘটনায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে গত ৮ মে সিলেটে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১৪ মে) পর্যন্ত পাঁচ দিনে সিলেট বিভাগের চার জেলা থেকে সাড়ে ৩৪ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed