জলাবদ্ধ মানুষের মাঝে ডা. শিপলুর খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু নগরীর জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
শুক্রার (১৩ মে) নগরীর তেররতন ও ঘাসিটুলার কয়েকটি স্হানে ডা. শিপলু খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের সময় সমবেত মানুষের উদ্দেশ্যে ডা. শিপলু বলেন, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিলেটবাসীকে নিয়ে আমৃত্যু কাজ করেছেন এবং এই নগরীর সম্মানিত নাগরিকদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। ডা. শিপলু মানুষের জন্য তার সহযোগিতা সাধ্যমত অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখর আহমদ, আব্দুস সালাম, লুতফুর রহমান, এনাম আহমদ, ফটিক আহমদ, শহীদুল ইসলাম, ইশতিয়াক নওশান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed