শনিবার সিলেটে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় নগরের নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে মিছিল সহকারে এসে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed