Main Menu

দোয়ারাবাজারে চালু হলো আরেকটি বর্ডার হাট

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোগলা ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে বাগান বাড়ি রিংকু বর্ডার হাটের উদ্ভোধন করা হয়েছে।

দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার (১২ মে) সকালে ফিতা কেটে বাগান বাড়ি রিংকু বর্ডার হাটের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতীয় ডেপুটি হাইকমিশনার নিরাজ কুমার জয়সাওয়াল।

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারতীয় প্রতিনিধি এ ডি এম ডিপসাম্বর, ইউএমডিসিআইসি, এফ মাজাও, বিবিও, পি মকইম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ডার হাট উদ্বোধনের পূর্বে ভোগলা (বগুলা) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী আনুষ্ঠানে সীমান্ত এলাকার বাংলাদেশ ও ভারতের লোকজন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed