তেঁতুলিয়ায় কাঁচা চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে মানববন্ধন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: তেঁতুলিয়ায় কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার ক্ষুদ্র চা চাষীরা।
বুধবার (১১ মে) বিকেলে উপজেলার চৌরা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপজেলার ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।
উপজেলা ক্ষুদ্র চা চাষী সমিতির আহবায়ক আহসান হাবিব এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, চা চাষী সাদ্দাম হোসেন, আবু হানিফ, কবির হোসেন, আব্দুল মতিন, আব্দুল হাকিম, রিয়াজুল ইসলাম মোল্লা সহ চা চাষীরা।
বক্তারা বলেন, পঞ্চগড়ের চা ফ্যাক্টরীর মালিকদের সিন্ডিকেটের কারণে চরম দুর্ভোগে পড়েছে চা চাষীরা। কাঁচা চা পাতান মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেন না।
বছরের শুরুতে ২৪ টাকা থেকে ২৫ টাকা কেজিতে কাঁচা চা পাতা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২ থেকে ১৪ টাকায়। এতে চা চাষীদের লোকসান গুণতে হচ্ছে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান বক্তারা। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।
এদিকে ক্ষুদ্র চা চাষী জুনায়েদ আহম্মেদ জানান, ১ কেজি কাঁচা চা পাতা বাগান থেকে আহরন করতে আমাদের খরচ হয় ১২ টাকা। আর ফ্যাক্টরীর মালিকরা ১ কেজি কাঁচা চা পাতায় ১৫ থেকে ২০ ভাগ কর্তন করে ১ কেজি কাঁচা চা পাতার মুল্য দিচ্ছে ১২ টাকা। চা ফ্যাক্টরীর মালিকদের সিন্ডিকেটের কারণে আমরা চা চাষীরা চরম দূর্ভোগে পড়েছি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed