চীনে ১১৩ যাত্রী নিয়ে বিমানে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক: চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সকাল ৮টায় উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ ক্রু ছিলেন। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং থেকে তিব্বতের নাংচি-এ রওনা হয়েছিল প্লেনটি। তিব্বত এয়ারলাইন্স চীনের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার চায়না লিমিটেডের সাবিসিডিয়ারি ক্যারিয়ার।
খবরে বলা হয়েছে, চংকিং জিংবি আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্কে এয়ারবাস এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে উড্ডয়নের ঠিক আগে আগুন ধরে। আগুনে এর সামনের অংশ পুড়ে গেছে। এ সময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসার সময় অন্তত ৪০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নকাণ্ডের ঘটনার পর বিমাবন্দরের রানওয়ে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এ ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। আর এয়ারবাসটি সাড়ে ৯ বছর ধরে বহরে যুক্ত রয়েছে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্রথমে প্লেনটির বাম দিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। যা পরে সামনের অংশে ছড়িয়ে পড়ে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে রয়েছেন।
চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
ভিডিওটিতে আরও দেখা গেছে, প্লেনটির পাখা দুইটি জ্বলছে। এসময় আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়।
এর আগে গত মার্চে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন ও তারা সবাই মারা যান।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed