Main Menu

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় সদ্য প্রবাস ফেরত শফিকুর নূর রফিক (৫৫) নিহত গেছেন। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের অধিবাসী।

বুধবার ( ১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি তিনি ওমান থেকে দেশে ফিরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে জকিগঞ্জ-সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার পশ্চিম পাশে আকস্মিক একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিক। ঘটনার পর পরই ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় জানান, রফিক আহমদ সাইকেলে ছিলেন। ট্রাকটি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ ও ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ট্রাক চালককে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed