সাতকাপন ইউপিতে লড়বেন আতাউর ও শাহ জালাল
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে লড়ছেন আতাউর রহমান ও শাহ জালাল উদ্দিন। তাঁরা দুজনই আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের সংগঠন বঙ্গবন্ধুর প্রানের বাংলাদেশ ছাত্র লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন।
আগামী ২৮ মে শনিবার ৩নং সাতকাপন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মোঃ আতাউর রহমান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক হবিগঞ্জ জেলা ছাত্র লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, সাবেক সভাপতি যুব লীগ ৩ নং সাতকাপন ইউনিয়ন, সভাপতি ম্যানেজিং কমিটি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদস্য উপজেলা শিক্ষা কমিটি, সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে ডিড রাইটার বাহুবল সাবরেজিস্টার অফিস ও স্ট্যাম্প ভেন্ডার।
আর সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শাহ জালাল উদ্দিন ইউনিয়ন বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ ৩ নং সাতকাপন ইউনিয়ন, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহুবল উপজেলা ছাত্র লীগ, সাবেক সদস্য বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র লীগ, সভাপতি ম্যানেজিং কমিটি ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডিড রাইটার বাহুবল সাবরেজিস্টার অফিসে দায়িত্ব পালন করেন।
তারা দুজনেই আশাবাদী দলীয় নেতাকর্মী তাদের মুল্যায়ন করবেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed