Main Menu

বাহুবল ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার সাজ্জাদুর রহমান চৌধুরী আর নেই

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ম্যানেজার সাজ্জাদুর রহমান চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না —– রাজিউন)।

তাঁর ঘনিষ্ঠ সুত্র জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হয়। বুধবার (১১ মে) সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে।

তিনি একজন সৎ নিষ্ঠাবান ব্যাংক কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান সহ এলাকার সর্বস্তরের মানুষ।

Share





Related News

Comments are Closed