Main Menu

দেশের বাজারে আরও কমলো সোনার দাম

বৈশাখী নিউজ ডেস্ক: ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১১ মে) থেকে এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৬ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৫ হাজার ৩৭০ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি গ্রাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা।

এর আগে ২৫ এপ্রিল ঈদের আগে বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সময় ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৬৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৩৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৪৫০ টাকা এবং সনাতন সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪ হাজার ৫৫০ টাকা।

 

Share





Related News

Comments are Closed