কমলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধূ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপার গ্রামে।
জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তারের বিবাহ হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সাথে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিবেশীরা তার ঘরে প্রবেশ করলে বিউটিকে ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসী আভিযোগ করে বলেছেন, বিউটির মৃত্যু রহস্যজনক।
এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed