সিলেট মহানগর জাপার কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে সম্মেলন প্রস্তুতি গ্রহণের জন্য গত মঙ্গলবার (৩ মে) আহ্বায়ক কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ লস্কর বশিরকে সদস্য সচিব এবং আব্দুর রহমান বারাকাতকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৫ মে’র মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে অনুমোদনপত্রে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed