বাহুবলে তরফ সাহিত্য পরিষদের ঈদপুর্নমিলনী
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদের ঈদপুর্নমিলনী অনুষ্ঠান তরফ সাহিত্য পরিষদের আজীবন সভাপতি শিকড় সন্ধানী লেখক, গবেষক, তরফরত্ম প্রয়াত সৈয়দ আব্দুল্লাহর গ্রামের বাড়ি উত্তরসুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রয়াত সৈয়দ আব্দুল্লাহর স্মরণে এক আলোচনা সভা ও কবর যিয়ারত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা মুনির উদ্দীন, বাহুবল দ্বীননাথ ইনিস্টিটিউশন হাইস্কুলের সাবেকপ্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল বারী আনসারী, সৈয়দ আব্দুল্লাহর সহোদর তরফ সাহিত্য পরিষদের সদস্য সৈয়দ নুরুল ইসলাম সহ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে কবর যিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা মুনির উদ্দীন।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed