সিলেট নগরী থেকে ৯ দিন ধরে শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে নয় দিন ধরে সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (৭ মে) দুপুর পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় গত বুধবার ওই শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিশুর নাম মো. সুয়েব মিয়া। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে।
তবে বর্তমানে সুয়েব মিয়া নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকে।
পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কতোয়ালি থানায় জিডি করেন।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।
Related News
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More



Comments are Closed