ঘরোয়া উপায়ে হাঁপানি কষ্টে আরাম মিলবে যেভাবে
স্বাস্থ্য ডেস্ক: কখনো তীব্র গরম আবার কখনো হঠাৎ বৃষ্টি। ঋতু বৈচিত্র্যের এই হাওয়ায় হাঁপানি রোগের রোগীরা পড়েছেন বিপাকে।
পরিবর্তিত এই সময়ে হাঁপানি রোগীদের শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যায়। তাই আজকের আয়োজনে থাকছে এই পরিস্থিতিতে ঘরোয়া উপায়ে আরাম পাওয়ার কিছু উপায়।
শ্বাসকষ্ট বেড়ে গেলে হাঁপানি রোগীদের কারও কষ্টের পরিমাণ হালকা বেড়ে যায় আবার কেউ চলে যান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমন পরিস্থিতির সম্মুখীন হতে না চাইলে তারা মেনে চলতে পারেন কিছু ঘরোয়া উপায়।
যাদের হাঁপানি সমস্যা রয়েছে তারা প্রতিদিনের সকালে পান করতে পারেন ত্রিফলার পানীয়। বাজারে ত্রিফলা কিনতে পাওয়া যায়। ত্রিফলা মূলত শুকনো হরতকী, বহেরা ও আমলকী ফল।
রাতে এই ত্রিফলা ভালো করে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ছেঁকে পান করুন। লাল রঙের এই পানীয় পান করার অভ্যাস আপনার ফুসফুস ভালো রাখার পাশাপাশি পেটের গ্যাস সমস্যারও সমাধান করবে।
খাবারে হলুদের ব্যবহার বাড়িয়ে দিলে হাঁপানি রোগীরা অনেকটাই সুরক্ষিত থাকেন হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সমস্যা থেকে। অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ হলুদের প্রদাহ কমানোর ক্ষমতার কারণে এই মসলা হাঁপানি রোগীদের আরাম দেয়।
কর্পূরও কমাতে পারে হাঁপানির কষ্ট। তেলে কর্পূর গরম করে তা বুকে ও পিঠে ম্যাসাজ করলে হাঁপানি রোগী অনেকটাই আরামবোধ করে।
এ ছাড়া যাদের হাঁপানি সমস্যা রয়েছে তারা গরমে ঠান্ডা পানি পান করার অভ্যাস থাকলে তা এখনই বন্ধ করুন। এতে হাঁপানি রোগী যে কোনো সময়ই শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন।
ধূমপানের অভ্যাসও শ্বাসকষ্টের রোগীদের মাত্রাতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই বদঅভ্যাসগুলো এড়িয়ে চললেও হাঁপানি রোগীরা সারা বছরই শ্বাসকষ্টের পরিবর্তে স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Related News
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশেRead More
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩২৪
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed