দেশে ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। কমেছে সারাদেশের তাপমাত্রাও। যদিও কয়েকটি জেলার ওপর তাপদাহ বয়ে যাচ্ছে।
রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে তাপমাত্রা কমবে। ফলে গরমের প্রভাব আরও কমে আসবে।’
এছাড়া সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকায় বৃষ্টিসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও আছে।
এর আগে অবশ্য ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন বেশি বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে। যেটা এখনও বলবৎ আছে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলেও জানানো হয়েছিল।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed