কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দুই শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ বিদেশের বিত্তবানদের আর্থিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তারেক উল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সমিতির সদস্যদের হাতে লিস্ট অনুযায়ী খাদ্য সামগ্রী হস্তান্তর করেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, জহির হোসেন রাসেল, ওসমান গণী, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রবাসী উপদেষ্টা নাসিমুল বারী নোমান, উপদেষ্টা নূর আহমদ খান সাদেক, সামাদ আহমদ সহ কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
পরে মধ্যবিত্ত দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed