Main Menu

রোটারী ই-ক্লাবের ভ্যানগাড়ী ও হুইল চেযার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর পিডিজি শহীদ আহমদ চৌধুরী বলেছেন, সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষগুলো আমাদের স্বজন। দারিদ্রতার অভিশাপ থেকে তাদের মুুক্তি দিতে প্রয়োজন কর্মসংস্থান। আর এক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। রোটারিয়ানরা আর্তমানবতার কল্যাণে সব সময় কাজ করে আসছেন। দরিদ্র শ্রমজীবী পরিবারের কর্তাকে একটি ভ্যান দেয়ার মাধ্যমে ঐ পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে পরিবারের অভাব দূর হবে। ভালো কাজে রোটারিয়ানরা পথ প্রদর্শক। রিক্সা ভ্যান বিতরণ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নগরীর পাঠানটুলা এলাকায় রোটারী ই-ক্লাব অব ৩২৮২’র উদ্যোগে ভ্যানগাড়ী ও হুইল চেযার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

রোটারী ই-ক্লাব অব ৩২৮২’র প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মোঃ আজিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ডিস্ট্রিক্ট ট্রেইনর পিডিজি লে. কর্ণেল (অব.) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, ডেপুটী গভর্ণর সিপি রাসেল মাহবুব, এমিটেন্ট গভর্ণর আইপিপি রেহান উদ্দিন রায়হান।

রিক্সাভ্যান বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর, পিপি বদরুল আলম চৌধুরী, পিপি হানিফ মোহাম্মদ, পিপি শাহীন আহমদ, পিপি বাহারুল ইসলাম রিপন, রোটারিয়ান সাইফুর রহমান খোকন, রোটারিয়ান এনামুল হাসান খান, রোটারিয়ান সামাদ রানা, রোটারিয়ান ফাহিম আহমদ, রোটারিয়ান এমরান আহমদ, রোটারিয়ান মোর্শেদ আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট বনশ্রী দাস অপু, রেনেসা ক্লাব সেক্রেটারী আশফাক আহমদ, সমাজসেবী আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ।

এদিকে ভ্যানগাড়ী ও হুইল চেয়ার বিতরণ শেষে রোটারী ই ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট আজিম উদ্দিনের সৌজন্যে তার বাসায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট এ কে এম সামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, প্রফেসর খছরুজ্জামান, জেলা বারের সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান ও এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, জেলা বারের সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট হুছাইনুর রহমান লায়েছ, সাবেক সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ, সহ-সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, সাবেক সহ-সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট এমরান আহমদ ও এডভোকেট ইউসুফ খান প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed