জাবি এলামনাই সিরাজগঞ্জের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: সিরাজগঞ্জে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, সিরাজগঞ্জ (জুয়াস) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের শহীদ সোহরাওয়ার্দী সড়কের (এসএস রোড) এফজেদ প্লাস ফুড জোনে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পরিচালক ও জাবির বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শেখ মনোয়ার হোসেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ ও জাবির ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. খাদেমুল হাসান, জুয়াসের সাধারণ সম্পাদক টি এম আব্দুল হাই হাসিনুর (উদ্ভিদবিজ্ঞান- ৩১) ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান (নগর ও অঞ্চল পরিকল্পনা- ৩৬) সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক- বর্তমান (১০ম ব্যাচ- ৪৯তম ব্যাচ) অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইফতারের পুর্বে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. খাদেমুল হাসান সরকারি রাশিদাজ্জোদা মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করায় জাবি এলামনাই এসোসিয়শনের পক্ষ হতে বরণ করে নেয়া হয়।
‘সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন চীর অটুট থাকুক’ এ অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed