জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাশ শুরু ২৩ মে
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষের) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ২৩ মে থেকে শুরু হবে।
রোববার (২৪ এপ্রিল) হলের আসন বণ্টন সভা শেষে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হলে সিট সংকটের কারণে ৫০তম ব্যাচ শুরু থেকেই অনলাইনে ক্লাস করছে এবং তাদের কোন হল এলটমেন্ট দেওয়া হয়নি। তবে অতি দ্রুত তাদের হল এলটমেন্ট দিয়ে দেওয়া হবে এবং আগামী ২৩ মে থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত তাদের অনলাইনে ক্লাস হবে।’
নবীন শিক্ষার্থীদের হলে রাখার বিষয়ে তিনি বলেন, ‘সিট সংকটের কারণে সব শিক্ষার্থীকে হলে রাখা সম্ভব নয়। শুধুমাত্র যাদের একেবারেই আবাসনের কোন ব্যবস্থা নেই এবং আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে সংশ্লিষ্ট হল প্রভোস্টের সুপারিশে থাকার ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যারা ঢাকা ও তার আশেপাশে থাকে তাদের আপাতত হলে উঠানো হবে না। তাদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে নতুন হলগুলো উদ্ভোধন করা হলে তাদের হলে রাখার ব্যবস্থা করা হবে।’
উল্লেখ্য, গত ৯ মার্চ থেকে ৫০তম ব্যাচের (প্রথম বর্ষের) শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান শুরু হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed