পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে পড়ে মধু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া গমনা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মধু ঐ গ্রামের হারুন অর রশিদের ছেলে।
শিশুটির দাদা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের উঠানে প্রতিবেশি শিশুদের সাথে খেলা করছিল মধু। খেলার একপর্যায়ে মধু বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলে মধুর এক খেলার সাথী জানায় পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে মধুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি ইউ’ডি মামলা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed