ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের পূর্বে সকল শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল প্রকার বকেয়া পরিশোধ করার দাবিতে শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য প্রসেনজিৎ রুদ্র এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল রায়,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি কমরেড আলমগীর হোসেন দুলাল, শ্রমিক নেতা আব্দুস শহীদ, আঙ্গুর মিয়া, সেলিম আহমেদ,রেজাউর রহমান রানা, জিতু সেন,চা শ্রমিক নেতা বীরেন সিং, অজিত রায়, রাজন দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন – সারা বছর শ্রমিকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরও ঈদে পরিবার পরিজন সহ ঈদ উদযাপন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মালিকদের অধিক মুনাফার কারণে। তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না, রোজার পুরো মাস কাজ করিয়েও বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে বরং অর্ধেক বেতন দেয়ার ঘোষণা দিয়েছে সরকার ও বিজিএমইএ। নেতৃবৃন্দ এই ঘোষণা প্রত্যাখ্যান করে বলেন, এই ঘোষণার ফলে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা দেখা দিবে, তার দায়ভার বিজিএমইএ এবং সরকাকেই নিতে হবে। করোনা মহামারীতে শ্রমিকরা দুই বছর মানবেতর জীবন কাটিয়েছে। সকল সুযোগ সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছে, ফলে এ বছর সরকারের দায়িত্ব নেয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।ইনফরমাল সেক্টরের শ্রমিকদের অবস্থা আরও করুন।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের জোর দাবি জানান। ঈদের ৩ দিন আগেই শ্রমিকদের ছুটি দেয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন- ঈদের আগের দিন ছুটি দিলে অধিকাংশ শ্রমিককে বাড়ির পথে রাস্তায় ঈদ করতে হয় এবং প্রকৃত ভাড়ার দ্বিগুণ তিনগুণ গাড়ী ভাড়া দিয়েও তারা স্বজনদের সাথে ঈদ করতে পারেন না। এজন্য শ্রমিকদের নিরাপদে ও সাশ্রয়ী ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য পরিবহনের ব্যাবস্থার দাবি জানান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed