সিলেটে বেশি দামে ফল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অতিরিক্ত দামে ফল বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫ ফল ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ইত্যাদি ফল ভাণ্ডার, বাসিত মিয়া ফলের দোকান, তানিসা এন্টারপ্রাইজ, মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ও ঈশা ফল ভাণ্ডার।
পবিত্র মাহে রমজানে অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধে সকালে কদমতলী ফলের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভাণ্ডারকে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে ৫ শত টাকা, মূল্য তালিকা না রাখা ও পচা খেজুর বিক্রির অপরাধে তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং হিমু এন্ড ঈশা ফলভাণ্ডারকে আরও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব–৯ এর একটি টিম।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed