সিলেটে বিরোধের জেরে শিশু হত্যা, নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পারিবারিক বিরোধের জেরে তিন বছর বয়সী এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শিশু রাহুল দাসকে হত্যার অভিযোগে সোমবার দুপুরে পাবর্তী দাস নামের এক নারীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। এরআগে সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে রাহুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাহুল সিলেট নগরের হাওলাদার পাড়া এলাকার রুবেল দাসের ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, আটক পাবর্তী দাস নিহত রাহুল দাসের প্রতিবেশি। পাবর্তী জিজ্ঞাসাবাদে রাহুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
পাবর্তীর বরাত দিয়ে ওসি বলেন, পাবর্তীর সাথে রুবেল দাসের পরিবারের বিরোধ ছিলো। এর জেরে দুইদিন আগে রাহুলকে নিজ ঘরে ডেকে এনে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন পাবর্তী। এরপর মরদেহ নিজের ঘরেই রেখেছিলেন। রোববার মধ্যরাতে ঝড় শুরু হলে শিশুর মরদেহ বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে দেন।
কী নিয়ে বিরোধ ছিলো এ ব্যাপারে জানতে চাইলে আটককৃত নারীর বরাত দিয়ে ওসি বলেন, এ ব্যাপারে উনি এখনও কিছু বলেননি। কেবল বলেছেন- রাগ ছিলো, তাই মেরে ফেলেছেন।
রাহুলের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলো রাহুল। এ ব্যাপারে ১৬ এপ্রিল শনিবার জালালাবাদ থানায় সাধারণ ডায়রি করেন রাহুলের বাবা রুবেল দাস।
সোমবার সকালে ঘরের প্রায় বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেন প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Related News
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More
সিকৃবিতে শুরু হয়েছে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভরRead More



Comments are Closed