বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১জনকে কারাদণ্ড
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাটি ও বালু বিরোধী অভিযান শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর নেতৃত্বে ১৭ এপ্রিল বিকেলে উপজেলার মিরপুর ও তগলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এ আনোয়ার মিয়া(৪০) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। অভিযানে সহায়তা করে পুলিশ ও আনসার বাহিনী।
« দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা (Previous News)
(Next News) মেঘালয় পাহাড়ে কয়লা কুড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু »
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed