পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় লায়লা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহশুহ এলাকার বোদা-আটোয়ারী আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত লায়লা উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহশুহ গ্রামের দাইমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে লায়লা বাড়ির পাশের বোদা-আটোয়ারী সড়কের ধারে খেলা করছিল। পরে সে সড়ক পার হওয়ার সময় বোদা থেকে আটোয়ারী গামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা লায়লাকে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তবে ঘটনার পরপরই ইজিবাইকটি আটক করে স্থানীয়রা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মেহেদী হাসান ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে আইনে আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual2 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed