জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে জাবি অধ্যাপকের নিয়োগ
জাবি প্রতিনিধি: জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এডভাইজার পদে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও মশা গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।
শুক্রবার (৮ এপ্রিল) অধ্যাপক কবিরুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। গত ১লা এপ্রিল ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত ২ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
এবিষয়ে অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি যে, কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমাকে যোগ্য মনে করে নিয়োগ দিয়েছে। এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার জন্য অত্যন্ত সম্মানজনক। এ নিয়োগের মাধ্যমে আমি বাংলাদেশে অবস্থানরত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে গবেষকদের গবেষণা কার্যক্রমে সহায়তা, বাংলাদেশ এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমে সহায়তা করতে পারব।’
তিনি আরও বলেন , ‘বাংলাদেশ থেকে যে ছাত্রগুলো যাবে, তাদের সার্কুলার পৌছে দেয়া এ দায়িত্বের মধ্যে পড়বে। বাংলাদেশ থেকে যারা আবেদন করবে তাদের আবেদনপত্রের মূল্যায়ন করার কমিটিতে আমি থাকব। এখানে মূল্যায়ন কমিটিতে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি কাজ করবে, সেই সাথে বাংলাদেশ থেকে আমরা কাজ করব। আবার যদি কানাজাওয়া থেকে কোন ছাত্র বা শিক্ষক এদেশে গবেষণার কাজে আসেন তাদের সহযোগিতা করাও এ দায়িত্বের অন্তর্ভুক্ত হবে। প্রতি বছর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৫জন ছাত্র কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পাবে।’
কবিরুল বাশার কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকেই ম্যালেরিয়া বাহক মশা নিয়ে গবেষণা করে ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি এপ্রিল ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত তিনি একই বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের একমাত্র মশা গবেষক। তিনি বিশ্ব স্বাস্থ্য, গ্লোবাল ফান্ড সহ দেশী-বিদেশি বিভিন্ন সংস্থায় মশা ও মশাবাহিত রোগ (ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা) নিয়ন্ত্রণে পরামর্শক হিসেবে কাজ করেছেন।
Related News
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকRead More
শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়, শীর্ষে চট্টগ্রাম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেRead More



Comments are Closed