বড়লেখায় প্রতিপক্ষের হামলায় রাজমিস্ত্রি খুন
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় সালিশ বৈঠকে হাতাহাতির জেরে প্রতিপক্ষের হামলায় রুবেল আহমদ (২৬) নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত রুবেল আহমদ কেছরিগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে। রাজমিস্ত্রি খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে গ্রামের জামাল উদ্দিনের ছেলের সাথে শরফ উদ্দিন নবারের ছেলের মারামারির ঘটনা ঘটে। শুক্রবার আছরের নামাজের পর কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ঘটনার বিচারে সালিশ বসে। বিচারে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ের জামাল উদ্দিনের পক্ষের রুবেল আহমদকে শরফ উদ্দিন নবাব পক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জামাল উদ্দিন ও শরফ উদ্দিন নবাবের ছেলেদের পূর্ব-বিরোধ মেটানোর সালিশ বৈঠকে হাতহাতির জেরে রুবেল আহমদ খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual3 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed