১২ এপ্রিল থেকে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল শুরু হবে এবং চলবে ১০ মে পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed