ঈদে মাধ্যমিকে ১৭, প্রাথমিকে ১৪ দিনের ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৭ দিন ছুটি ঘোষণা করা হতে পারে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া প্রথমিক বিদ্যালয়ে ১৪ দিন ছুটি নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি থাকবে।
এ বিষয়ে ৬ এপ্রিল বুধবার মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, এবার রমজান ও ঈদুল ফিতরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ১৭ দিন ছুটি কার্যকর হবে। আগামী ৭ মে আবারো ক্লাস কার্যক্রম শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটি বাড়িয়ে ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস করানো হবে।
এদিকে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রমজান মাসে ক্লাস চলাকালে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কার্যকর হবে। ঈদের পর আবারো আগের মতো সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার (একদিন) কার্যকর করা হবে। এছাড়া ঈদের ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed