বিএনপি নেতা ইশরাক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।
সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।
ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন।
এদিকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত খান বলেন, ‘পুরনো একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক। ওই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ইশরাক বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed